• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উড়ন্ত বিমানে ইমারজেন্সি রোগীর ট্রিটমেন্ট- ডা. শিব্বির ও রিদওয়ানের সাহসিকতা খালেদা জিয়ার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না-অ্যাড. এমরান চৌধুরী নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় জনগণ সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল ঐতিহাসিক জুলাই যে বৃহত্তর ঐক্য তৈরি করেছে তা টিকিয়ে রাখতে হবে ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন ‘আয়েশা-আমিরুল ট্রাস্ট ফান্ড বৃত্তি’ জাবিতে হাসিনার পলায়ন দিবস উদযাপনে মিষ্টি বিতরণ শুল্ক কমিয়ে ২০ শতাংশ, সরকারকে সাধুবাদ ফখরুলের বিভেদ-অনৈক্য অব্যাহত থাকলে অনিবার্য ওয়ান ইলেভেনের দিকে যাবে দেশ: মঞ্জু তারেক রহমানের হাতে দেশের শাসনভার চাইলেন নিজাম

পটুয়াখালীতে ছয় হাজার প্রান্তিক কৃষককে কৃষি প্রণোদনা বিতরণ শুরু

Reporter Name / ৯৪১ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

পটুয়াখালী, ১ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার কলাপাড়ায় প্রান্তিক কৃষক ও প্রতিষ্ঠানের মধ্যে বীজ, চারা এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম আজ শুরু হয়েছে।

উপজেলা কৃষি অফিসের বীজ সংরক্ষণাগার প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ছয় হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই প্রণোদনা দেয়া হবে। আজ অন্তত ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং কিছু প্রতিষ্ঠানকে এসব বীজ, চারা ও রাসায়নিক সার প্রদান করা হয়। পর্যায়ক্রমে তালিকা অনুযায়ী ছয় হাজার প্রান্তিক কৃষককে এ প্রণোদনা দেয়া হবে।

প্রণোদনায়  উফশী আমন, লেবু, আম, নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিতরণের পাশাপাশি হাইব্রিড মরিচ ও উফশী শাক-সবজির  বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে কিছু প্রতিষ্ঠানকে তাল ও নারকেল চারাও প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০২৪-২০২৫ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd